ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আদালত থেকে ফিরেই নববর্ষে পরীমণির যে উপহার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:৪৪, ৩ জানুয়ারি ২০২২
আদালত থেকে ফিরেই নববর্ষে পরীমণির যে উপহার 
ছবি: সংগৃহীত

নতুর বছর এলেই প্রিয়জনদের উপহার দিয়ে বসেন সবাই। এ তালিকা থেকে বাদ যায়নি বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে গত বছরের মতো এবছরো আদালতের আঙিনায় পা রাখতে হয়েছে তাকে। 

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (২ জানুয়ারি) দিন ধার্য ছিল। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৮ মিনিটে উপস্থিত হন পরীমণি। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।

আরো পড়ুন: কোয়ারেন্টাইনে রজনীগন্ধায় চিন্তিত পরীমণি

Advertisement

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করেন আদালত। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে আদালত না বসায় তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এরইমধ্যেই তার নতুন ছবি ‘মুখোশ’নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদকর্মী ও ভক্তদের ভার্চ্যুয়াল গিফট দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা ইফতেখার শুভ, চিত্রনায়ক জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার কর্ণধার অভিসহ অনেকে।

আরো পড়ুন: চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন চিত্রনায়িকা প্রিয়মনি

সেখানেই পরী জানান তার ভার্চ্যুয়াল উপহারটি হচ্ছে চলচ্চিত্রটির টাইটেল সঙ।

অতিথিদের বক্তব্য শেষে বেশ সিনেম্যাটিকভঙ্গিতে পরী বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!