ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঢাকায় গায়ে হলুদ অনুষ্ঠানে এলেন বাদশা, গাইলেন গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৩ জানুয়ারি ২০২২
ঢাকায় গায়ে হলুদ অনুষ্ঠানে এলেন বাদশা, গাইলেন গান (ভিডিও)
ছবি: সংগৃহীত

ঢাকায় এসেছেন ভারতীয় র‍্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। এক ব্যবসায়ীর সন্তানের গায়ে হলুদের অনুষ্ঠানে পারফর্ম করতেই তার এই সফর। গত রোববার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে সেই গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেছেন বাদশা। 

এ অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জাকজমকপূর্ণ মঞ্চে পারফর্ম করছেন বাদশা। তার গানে মেতে উঠেছেন আগত অতিথিরা। এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশা।

সানোয়ার চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি সেই গায়ে হলুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাদশার পারফর্ম তিনি ফেসবুকে লাইভ করেন। সানোয়ার জানান, গতকাল রাতে লুবনা-মাহিনের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান ছিল। তাতে অংশ নেন বাদশা।

Advertisement

আরেকটি সূত্র জানিয়েছেন, বাদশার সঙ্গে ঢাকায় আরো এসেছেন প্রকৃতি কাক্কর, সুকৃতি কাক্কর ও আস্থা জিল। আজ সোমবার (৩ জানুয়ারি) তারা ঢাকা ছাড়বেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!