ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সংবাদ সম্মেলনে কাঁদলেন সুবাহ, দিলেন ইলিয়াসের গোপন তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩১, ৪ জানুয়ারি ২০২২
সংবাদ সম্মেলনে কাঁদলেন সুবাহ, দিলেন ইলিয়াসের গোপন তথ্য
সংবাদ সম্মেলনে সুবাহ (ছবি: সংগৃহীত)

গত বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন আলোচিত নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন সংসারে ঝামেলা শুরু হয়। একজন অন্যজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে থাকেন।

এমন অবস্থায় মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক লাইভে হাজির হন তিনি। সে সময় তিনি জানান তার ও ইলিয়াসের সম্পর্কের কথা। লাইভে সাক্ষী হিসেবে ছিল তার বাসার খালা (গৃহকর্মী) ও গায়ে হলুদে তোলা ছবির ফটোগ্রাফার এবং তার আইনজীবী।

অঝরে কেঁদে সুবাহ বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে (ইলিয়াস) বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।

Advertisement

এই নায়িকা বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।

আরো পড়ুন: ব্যাংকারকে বিয়ে করলেন মিম, প্রকাশ্যে ছবি

সংবাদ সম্মেলনে সুবাহ আরো বলেন, আমি আগে এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকিও দিচ্ছে।

ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নূরে আজম মিয়া।

আরো পড়ুন: সুশান্তের ভেরিফায়েড প্রোফাইল থেকে পোস্ট করলো কে

গত ১ ডিসেম্বর বিয়ে করেছেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!