ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা: তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৯, ৫ জানুয়ারি ২০২২
ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা: তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি
ছবি: সংগৃহীত

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ’র মামলায় ১৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত মামলার এজাহার নিয়ে এ অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ৩ জানুয়ারি বনানী থানায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলাটি করেন সুবাহ।

মামলায় অভিযোগ করা হয়, গত বছর সেপ্টেম্বরে সুবাহ’র সঙ্গে ইলিয়াসের পরিচয়। এরপর তাদের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ১ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সুবাহ’র পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা অনুযায়ী ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হননি। এর মধ্যে সুবাহ জানতে পারেন ইলিয়াসের একাধিক বিয়ে রয়েছে এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান।

Advertisement

এরই মধ্যে ইলিয়াস সুবাহ’র কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরো ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবাহ’র মায়ের কাছে আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাকে আড়াই লাখ টাকা দেয় সুবহার পরিবার। পরবর্তীতে ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে তাকে শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। পরদিন আবারো ৮০ লাখ টাকা যৌতুক চান।

এ টাকা দিতে অস্বীকৃতি জানালে সুবাহকে কিল-ঘুষি-লাথি ও চুলের মুঠি ধরে মাথা দেয়ালের সঙ্গে ঠুকে জখম করেন ইলিয়াস। এরপর সুবাহকে ব্যথার ওষুধ বলে অন‌্য ওষুধ খাওয়ান। একটু পর অজ্ঞান হয়ে যান সুবাহ। এ সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা নিয়ে যান। এদিকে, সুববহ’র অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!