ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মারা গেছেন প্রথম কৃষ্ণাঙ্গ অস্কার জয়ী অভিনেতা সিডনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ৮ জানুয়ারি ২০২২
মারা গেছেন প্রথম কৃষ্ণাঙ্গ অস্কার জয়ী অভিনেতা সিডনি
ছবি: সংগৃহীত

হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ইউজিন টরশন-নিউরি পোয়াটিয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি। ছবিতে স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য ১৯৫৮ সালে প্রথম বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা।

Advertisement

‘লিলিস অব দ্য ফিল্ড’ সিনেমার জন্য ১৯৬৩ সালে অস্কার পান সিডনি পোয়াটির। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন।

১৯২৭ সালে মিয়ামিতে জন্মেছিলেন সিডনি। কৃষক পরিবারের সন্তান। বেশ কয়েক মাসের প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মেছিলেন বলে ছেলেকে নিয়ে তার মা চিন্তিত ছিলেন। বেড়ে ওঠা বাহামাসে। ১৬ বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। এরপরই আমেরিকান নিগ্রো থিয়েটারে নাট্যচর্চা শুরু করেন। আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। অভিনয় জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন।

১৯৭৪ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ পোয়াটিয়েকে নাইট উপাধিতে ভূষিত করেন। ১৯৯৪ থেকে ২০০৩ পর্যন্ত তিনি ওয়াল্ট ডিজনি কোং-এর পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে পোয়াটিয়েকে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!