প্রশংসায় ভাসছে অভিষেক-ঐশ্বরিয়া কন্যা
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির মেয়ে আরাধ্যা। সম্প্রতি তার নাচ ও গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এ ভিডিওতে প্রথমবারের মতো অরাধ্যার কথা শুনলো নেটিজেনরা। ধারণা করা হচ্ছে, এটি স্টারকিডের স্কুলের বড়দিন উদযাপনের ভিডিও।
ভাইরাল ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই আরাধ্যর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, খুবই কিউট। এর আগে থাকে কথা বলতে ও গান গাইতে দেখিনি।
.png)
অপর একজন মন্তব্য করেছেন, সে একদম পরী, শুভ নববর্ষ বাবু। অন্য এক ব্যক্তি লিখেছেন, সে খুবই চমৎকার এবং তার মায়ের মতোই সুন্দর। সে খুবই মেধাবী, তার উচ্চারণ খুবই ভালো লেগেছে।
গত মাসে মেয়ের সঙ্গে বড়দিন উদযাপনের একটি ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাপশনে লিখেছিলেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা। সবার সুখ, সুস্বাস্থ্য এবং আনন্দ কামনা করছি। সৃষ্টিকর্তা মঙ্গল করুক।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ নভেম্বর ঐশ্বরিয়ার সন্তানের জন্ম হবে কিনা এসব বিষয়ে চলতে থাকে ব্যাপক আলোচনা। এ নিয়ে শত কোটি টাকার বাজিরও আয়োজন করে ফেলে বাজিকররা। অপরদিকে ঐশ্বরিয়া-অভিষেকের সন্তানের জন্মের সময় বচ্চন পরিবারের ‘ব্যক্তিগত গোপনীয়তায়’ যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময় আট ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারের ওপরেও।
ভারতের ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও ঐশ্বরিয়ার প্রথম সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশের ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা জারি করে। সন্তান প্রসব নিয়ে আগাম সংবাদ প্রকাশ, ব্রেকিং নিউজ, টিকার, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবজাতকের ভাগ্য গণনার মতো বিষয় প্রকাশ ও প্রচার থেকে ভারতীয় গণমাধ্যমগুলোকে বিরত থাকতে বলা হয় নির্দেশনায়। অবশেষে সব জল্পনা শেষে ২০১১ সালের নভেম্বর ১৬ তারিখে কন্যা সন্তান জন্মের খবর প্রকাশ্যে আনে বচ্চন পরিবারের বধূ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।
মা হওয়ার খবর সামাজিক যোগাযোগের ইন্টারনেট মাধ্যম টুইটারে প্রকাশ করেন ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন।
তিনি লেখেন, তিনি ফুটফুটে একটি মেয়ের দাদা হয়েছেন। সেই টুইটে সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি বিগ বি’। ছেলে অভিষেক বচ্চনও টুইটারে জানান তার মেয়ে হয়েছে।