গতকাল (১২ জানুয়ারি) করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তারা। সামাজিক মাধ্যমে প্রসেনজিৎ লেখেন, দুর্ভাগ্যবশত আমি কোভিড-১৯ পজিটিভ। আমার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর আমি হোম আইসোলেশনে রয়েছি। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে যাবো।
টুইটারে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন স্বস্তিকাও। মজা করেই লিখেছেন, শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।
.png)
নতুন বছরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা ও তার নয়া স্ট্রেন। গত ২৪ ঘণ্টাতেই ভারতের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে আড়াই লাখের ঘরে। আক্রান্ত হয়েছেন পঞ্চাশের কাছাকাছি তারকা।