ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী শিমু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৩, ১৯ জানুয়ারি ২০২২
আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী শিমু
ফাইল ছবি

রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে। 

মঙ্গলবার রাত ৯টায় তার দাফনকার্য সম্পন্ন হয়।

শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন জানান, দাফনের আগে গ্রিন রোডের স্টাফ কোয়ার্টারে রাত ৮টায় শিমুর জানাজা সম্পন্ন হয়।  

Advertisement

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছ থেকে শিমু মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে শিমুকে হত্যা করেছে তার স্বামী শাখাওয়াত আলী নোবেল। এরপর শিমুর লাশ টুকরো করে বস্তায় ভরে গুম করতে সহায়তা করেছেন নোবেলের বন্ধু ফরহাদ।

১৯৯৮ সালে কাজী হায়াতের বর্তমান সিনেমায় প্রথম অভিনয় করেন শিমু। এরপর ২০০৪ সাল পর্যন্ত দেলোয়ার জাহান ঝন্টু, চাষী নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরো বেশকিছু পরিচালকের প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!