ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ২৯ জানুয়ারি ২০২২
ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ
চিত্রনায়িকা নিপুণ (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। নির্বাচন কমিশনের কাছে আপিলও করেছেন তিনি।

শনিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নিপুণ। তিনি জানান, যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে কারচুপির শঙ্কা করছেন তিনি। ভোটের হিসাবেও গড়মিল পাওয়া গেছে।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগও করেছিলেন নিপুণ। জায়েদ খান চাদরের নিচ থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

Advertisement

আরো পড়ুন: শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জায়েদ

শুক্রবার দিবাগত ভোর ৫ টা ৪৫ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ১৭৬ ভোট, নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১); সহসাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২); সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪); আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫); দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২); সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩); কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)।

আরো পড়ুন: সবচেয়ে কম ভোট পাওয়ার লজ্জা পরীমনির

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলীরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!