‘নতুন সুর’ হিরো আলমের, জানালেন কলকাতায় গিয়ে ছবি বানাবেন
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বনে যাওয়া তারকা আশরাফুল আলম সাঈদ। সবাই তাকে হিরো আলম নামেই চিনে। প্রথমে নিজের করা ভিডিও দিয়ে পরিচিত পান। এরপরে তিনি যেই গানই ভাইরাল হয় সেই গান গেয়ে নিজেকে গায়কও দাবি করেন। কিন্তু তার এসব নিছক ছেলেমানুষি ছাড়া আর কিছুই নয় বলে মত নেটাগরিকদের।
এরই মধ্যে হিরো আলম তুললেন আবার নতুন সুর। জানালেন- বাংলাদেশে আর নয়, এখন থেকে কলকাতায় ছবি করবেন তিনি। শুধু এখানেই শেষ নয়; বললেন- সেখানকার শিল্পীদের নিয়েই কাজ করবেন হিরো আলম।
বুধবার রাতে তার এই ঘোষণায় আবারো খবরের শিরোনামে চলে আসেন। ঘোষণা দেওয়ার সময় হিরো আলম জানান, সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে আর কোনো ছবির কাজ করব না, বরং কলকাতায় গিয়ে ছবি বানাব। সেখানকার শিল্পীদের নিয়ে কাজ করব।
.png)
হিরো আলম দেশীও গণমাধ্যমকে জানান- এফডিসিতে গিয়ে একাধিকবার অকারণে তিনি অপমানিত হয়েছেন। যদিও অভিনয়ের থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই কলকাতায় ছবি প্রযোজনা করবেন। সেখানেই তিনি নায়কের ভূমিকায় অভিনয়ও করবেন।
এর আগে, বছর দুই আগে বলিউড সিনেমা ‘বিজু দ্য হিরো’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে অতিমারির কারণে আপাতত সেই কাজ স্থগিত। হিরো আলম জানিয়েছেন, ছবিতে তিনি এক গ্রাম্য দুধওয়ালার ছেলের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অতিমারির প্রকোপ কমলেই শুরু হবে হিন্দি ছবির কাজ।