সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজিদকে পদ থেকে অব্যাহতির চিঠি প্রত্যাহারে রোববার ডাকযোগে এ নোটিশ পাঠান তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
নোটিশে বলা হয়, ২০১৮ সালের ৫ মে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে ভোট শেষে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী)-এর লিয়াকত আলী লাকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।
.png)
নোটিশে ২২ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও অর্থ সম্পাদক রফিক উল্লাহ্ সেলিমকে অব্যাহতি দিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। ২২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবুর সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়।
‘দেশের তিন শতাধিক নাট্যদলের প্রতিনিধিত্ব করা ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ সংগঠনটিতে প্রথমবার কোনো সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটল। ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এ সংগঠনটি। পরে কামাল বায়েজিদ বলেছেন, তার অনুপস্থিতিতে পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আইনের আশ্রয় নেওয়া হবে।
তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে কামাল বায়েজিদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাই এ নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে কামাল বায়েজিদকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।