ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফেসবুকে মারা গেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
ফেসবুকে মারা গেলেন হিরো আলম
হিরো আলম

সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। সমালোচনা দিয়েই আলোচনায় থাকেন তিনি। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

হিরো আলমের ফেসবুক থেকে নেয়া

হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে। কিন্তু তিনি এখনো জীবিত।

Advertisement

হিরো আলমের ২০ লাখ অনুসারীর ফেসবুক পেজটিও মৃত ঘোষণা করেছে ফেসবুক। এ বিষয়ে হিরো আলম বলেন, আমি জানি না এমনটা কেন ঘটেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না। বর্তমানে আমি আশুলিয়ার একটি লোকেশনে গানের শুটিংয়ে অংশ নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!