যদিও সেই প্রেমিক কে, তার পরিচয় কী, কিছুই জানাননি ফারিয়া। এবার প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিলেন অভিনেত্রী। প্রকাশ্যেই জাহির করলেন নতুন প্রেমের প্রমাণ।
ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও (বুমেরাং) পোস্ট করেছেন শবনম ফারিয়া। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জন সমুদ্রের দিকে তাকানো বিধায় প্রেমিকের চেহারা বোঝা যায়নি।
.png)
এর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।
চিত্রটির এক কোণে রয়েছে আরো একটি বাক্য। সেখানে লেখা, ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ।
ভিডিও শেয়ার করলেও প্রেমিকের নাম-পরিচয় এবারো প্রকাশ করেননি অভিনেত্রী। সুতরাং ফারিয়ার নতুন প্রেমের পূর্ণ তথ্য জানতে ভক্তদের অপেক্ষার প্রহর আরো গুনতে হবে।
বলে রাখা প্রয়োজন, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।
গেল বছরের ডিসেম্বরে ফারিয়া অভিযোগ তোলেন, প্রাক্তন স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।