ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘শাকিবকে তেল মেরে সিয়ামের কী লাভ?’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২
‘শাকিবকে তেল মেরে সিয়ামের কী লাভ?’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তুষারপাত বেশ উপভোগ করেছেন ঢাকাই নায়ক শাকিব খান। সেই ছবি আপলোড করেছেন নিজের ফেসবুক পেইজে। আর সেটা শেয়ার করেই বিপাকে পড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।

গত মঙ্গলবার ফেসবুকে শেয়ার করা শাকিবের ছবিগুলোতে দেখা যায়,বরফের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। মাথায় রঙিন টুপি, চোখে কালো চশমা। শাকিবের সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য রিয়েল গুড লুকস’।

সিয়ামের সেই পোস্টকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন। আসলে অনেকের মতে ‘সিয়াম তেল মারছেন’! নেটিজেনদের লিখেছেন, ‘ভালোই তেল দিচ্ছেন’, আবার কেউ লিখেছেন, ‘সিয়ামও তেল মারে!’ কেউবা লিখেছেন, ‘এই জন্য দিন দিন তেলের দাম বাড়ছে।’

Advertisement

এদিকে সিয়ামের পোস্টে এমন মন্তব্যের প্রেক্ষিতে তার শেয়ার করা পোস্টটির স্ক্রিনশট নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তিনি লিখেছেন, 'সিয়ামের শাকিব খানকে তেল মেরে কি লাভ তা-ই ভাবছি? প্লিজ কেউ বলবেন না, এই জটিল প্রশ্নের উত্তর আমি মাথা খাটিয়ে বের করতে চাই।'

আবার অনেকে পজিটিভভাবেও দেখছেন বিষয়টি। একজন লিখেছেন, ‘ভাই আপনার কিছু কিছু কাজ আমাকে ভাবায়। আপনার কথা বলার ধরণ, সবার প্রতি আপনার যে ভালোবাসা শ্রদ্ধা। আমার চোখে আপনি একজন সেরা অভিনেতা এবং একজন সেরা মানুষ।’

বর্তমানে দীপংকর দীপন তার নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর পোস্ট প্রোডাকশনের কাজে ভারতে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির নায়ক সিয়াম। মনের দুঃখবোধের জায়গা থেকেই স্ট্যাটাসটি দিয়েছেন এই নির্মাতা। দীপংকর দীপন গণমাধ্যমকে বলেন, ‘কারও কিছু শেয়ার করা মানেই তেল দেওয়া নয়। সবার উচিত ইন্ডাস্ট্রির স্বার্থে চলচ্চিত্রের এমন ঘটনাকে পজিটিভভাবে দেখা।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!