তিনি জানান, ঠান্ডাজনিত সমস্যায় ডলি জহুর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে।
হাসপাতালের বিছানায় ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন রওনক হাসান। তাতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠবো।
.png)
কিন্তু শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জানা গেল, ডলি জহুর করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রওনক হাসান। তিনি বলেছেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর অস্ট্রেলিয়ায় ছিলেন ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত বসবাস করেন অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর করোনার কারণে আর ফিরতে পারেননি। অবশেষে গত জানুয়ারি মাসে ঢাকায় ফেরেন নন্দিত এই অভিনয়শিল্পী।