ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কামাখ্যা মন্দিরে গেলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
কামাখ্যা মন্দিরে গেলেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে পারফর্ম করতে বর্তমানে সেখানেই রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

গত মঙ্গলবার সকালে আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সেখানে গিয়ে সময়টা ভালোই কাটছে এ নায়িকার। বৃহস্পতিবার ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি। 

আরো পড়ুন>>> বইমেলায় তর্কে জড়ান নায়িকা, ‘হেনস্তা’র অভিযোগ তুলে যা বললেন

Advertisement

সে সময় মুঠোফোনে অপু বিশ্বাস জানান, ‘ছোটবেলা থেকে এ মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।’

অপু এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে শুক্রবার সকালে দেশে ফিরবেন। বিকেলে যাবেন রংপুর। নগরীর শাপলা টকিজে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ ছবিটি। 

অপু বলেন, ‌‘এ দুঃসময়ে ছবিটি ভালো ব্যবসা করল। তৃতীয় সপ্তাহে এসে অনেক হলে চলছে ছবিটি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা এখনো আমাকে আগের মতো ভালোবাসেন।’

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!