ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সহশিল্পীকে পরীমনির বাগদানের আংটি উপহার: ঘটনা সত্য নাকি নির্মাতার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ১৩ মার্চ ২০২২
সহশিল্পীকে পরীমনির বাগদানের আংটি উপহার: ঘটনা সত্য নাকি নির্মাতার
ছবি: সংগৃহীত

সিনেমা প্রচারের জন্য প্রতিনিয়তই নির্মাতা এবং কলাকুশলীরা অভিনব উপায় খুঁজে বের করে। তবে এতে অনেক সময় তাদের সমালোচনার মুখেও পড়তে হয়। সম্প্রতি নির্মাতা অরণ্য আনোয়ারের একটি স্ট্যাটাস নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

অরণ্য আনোয়ারের ‘মা’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন পরীমনি। শুটিং সেটে সহশিল্পী অর্থাৎ তার সন্তানের ভূমিকায় অভিনয় করেছে ২ মাসের এক শিশু। আর সেই শিশুকে নিজের প্রিয় জিনিস উপহার দিয়ে বেশ প্রশংসিতও হয়েছেন পরীমনি। তবে বিপত্তি বাধে উপহারটা কি নাকফুল নাকি বাগদানের আংটি- এ নিয়ে।

নির্মাতা এ বিষয়ে ফেইসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। তিনিই প্রথম বিষয়টি সামনে আনেন। সেখানে তিনি উল্লেখ করেন, পরীমনি সহশিল্পীকে তার বাগদানের আংটি উপহার দিয়েছেন। বিষয়টি প্রকাশ পেলে প্রশংসায় ভাসতে থাকেন এই নায়িকা। কিন্তু পরীমনি পরবর্তীতে জানান সেটি আসলে বাগদানের আংটি ছিল না, ছিল নাকফুল। 

Advertisement

বাগদানের আংটি যে কোনো মানুষের কাছেই অনেক আবেগের একটি স্মৃতি। সবাই এটি যত্ন নিয়ে সংরক্ষণ করেন। যে কারণে পরীমনির ভক্ত-পাঠক এ সংবাদে চমকিত হন। যদিও চমকে দিতে বরাবরই সিদ্ধহস্ত পরীমনি। কিন্তু এখানে চমকের চেয়ে এই চিত্রনায়িকার মমতা বেশি প্রকাশ পেয়েছে। অরণ্য আনোয়ারের স্ট্যাটাস এ কথার সাক্ষ্য দেয়।

অরণ্য আনোয়ার লিখেছেন: … ঘরে ঢুকতেই দেখলাম রাজ আর পরীর হাতে একটা সোনার রিংয়ের ছোট বাক্স। পাশে বসা সেই শিশুটির মা। পরী বলল, ভাইয়া, আমার দুটো এনগেজমেন্ট রিংয়ের একটা হচ্ছে এটা। আমি বাবুটাকে আপনার হাত দিয়ে এই রিংটা উপহার দিতে চাই। আমি হতভম্ব! কী বলে এই মেয়ে?

অথচ পরীমনি নিজেই বলছেন ওটা নাকফুল। স্বভাবতই প্রশ্ন জাগে- নির্মাতার এতো বড় ভুল হলো কীভাবে? বিষয়টি জানতে অরণ্য আনোয়ারকে ফোন করলে তিনি বলেন, ‘আমি সিনেমা হলে পরে কথা বলি।' এর পরেই তিনি স্ট্যাটাস সম্পাদনা করে আংটির জায়গায় ‘নাকফুল’ লেখেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!