ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঋষভ তার প্রেমিক নন, দেবলীনা প্রেমে পড়েছেন এক বিবাহিত পুরুষের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১২ মে ২০২২
ঋষভ তার প্রেমিক নন, দেবলীনা প্রেমে পড়েছেন এক বিবাহিত পুরুষের
ছবি: সংগৃহীত

দুবাইয়ের বিচে ঋষভের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কলকাতার মেঘলা দুপুরে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ছবি। অনেকেই ভেবে বসেন যে ঋষভের মধ্যে নতুন প্রেম খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে জন ডেনভারের একটি গানের চার লাইন লিখেছিলেন দেবলীনা।

দেবলীনার জীবনে কি সূর্যকিরণ ফিরিয়ে আনলেন অভিনেত্রী? এই বিষয়ে তার পরিষ্কার মতামত যে তার প্রেম একটাই ছিল এখনো সেই আছে। তিনি অবশ্যই ঋষভকে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার ভাই-দিদির সম্পর্কের। অভিনেত্রীর দাবি ঋষভকে তিনি নিজের ভাই মনে করেন। এমনকি তার মা-ও ঋষভকে ছেলের মতো ভালোবাসে। অভিনেত্রীর দাবি- তার ও ঋষভের মুখের মিলও রয়েছে।

দুবাই একসঙ্গে ঘুরতে যাননি তারা দুজনে। মা ছন্দা দত্তকে নিয়ে দেবলীনা গিয়েছিলেন দুবাই ঘুরতে। সেখানে একটি শুটে উপস্থিত ছিলেন ঋষভ। তখনই অভিনেতাকে দেবলীনা জানান যে মাকে নিয়ে তিনি দুবাই যাচ্ছেন, সেখানেই দেখা হয় তাদের। একসঙ্গে সময়ও কাটান। তাহলে কার প্রেমে পড়েছেন অভিনেত্রী? তিনি নাকি প্রেমে পড়েছেন দুবাইয়ের স্কাই ডাইভার ম্যাক্সের। তবে সে বিবাহিত। ডিসেম্বরে ফের দুবাই যাবেন বলে জানান নায়িকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!