ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কাকতাড়ুয়া হয়ে মেঘ পাহারা দিচ্ছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ১৫ মে ২০২২
কাকতাড়ুয়া হয়ে মেঘ পাহারা দিচ্ছেন পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে বেশ পারদর্শী। আর তাতেই বুঁদ হয়ে যান নেটিজেনরা। এবার নিজেকে কাকতাড়ুয়া হিসেবে উপস্থাপন করেছেন তিনি। 

নিজের ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে। ‘আমিই তো...’ শিরোনামের ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে পরীমনিকে পারফর্মিং আর্টে দেখা গেছে। ভিডিওতে পরী বলছেন, আমি একটা কাকতাড়ুয়া। আমি মেঘ পাহারা দিই।

শিশুসুলভ আচরণে পরীমনি তার অনাগত সন্তানসহ বিশ্ব নিয়ে খেলায় মেতে উঠেছেন। ভিডিও দেখে এমনটাই বলছেন কেউ কেউ। আবার অনেকে তার সাহসের পারদ খুঁজে পেয়েছেন।

Advertisement

জানা গেছে, পরীর এ ভিডিও সম্প্রতি করা। স্বামী শরীফুল রাজ আর নানাকে নিয়ে পরীমনি কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। সেখানে আনন্দে ঈদ উদযাপন করেছেন এ নায়িকা। তার সঙ্গে অবসান করেছেন অনেক জল্পনার।

পরীমনি মা হতে যাচ্ছেন–খবরটি প্রকাশের পর বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল অনেকের মনে। সেসব প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন এ নায়িকা। বেবি বাম্পসহ ছবি প্রকাশ করে পরী অবসান করেছেন সব জল্পনার। পরিচয় দিয়েছেন সাহসিকতার। ৬ মে পরীমনি তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন নিজের ফেসবুকে। ক্যাপশনে লেখেন: ‘ঢ্যাংঢ্যাং’।

এর আগে স্বামীকে নিয়ে ভালোবাসার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন পরী। সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, রাজ-পরীর গভীর প্রেম। অনাগত সন্তানের অপেক্ষায় ভালোই কাটছে এ নায়ক-নায়িকার দিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!