ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবার প্রেমে পড়েছেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ২৮ মে ২০২২
আবার প্রেমে পড়েছেন পরীমনি
ফাইল ছবি

তরুণ অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছেন আলোচিত নায়িকা পরীমনি। ২০২১ সালের অক্টোবরে চুপিসারে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন।

বিয়ের পর থেকে ভালোবাসায় ডুবে ডুবে সংসার করছেন পরীমনি ও রাজ। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। অর্থাৎ পরীমনি অন্তঃসত্ত্বা। ইতোপূর্বে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন নায়িকা।

স্বামী রাজের প্রতি পরীর ভালোবাসার কমতি নেই। একে-অপরকে পেয়ে যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। অথচ সেই পরী কিনা আবার প্রেমে পড়লেন! না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অন্য কারো নয়, স্বামী শরিফুল রাজের প্রেমেই আবার পড়েছেন পরীমনি।

Advertisement

শুক্রবার (২৭ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। তাতে একটি বিশেষ কেকও ছিল। কেকের উপর লেখা, তুমি আমাকে আরো ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ।

ভালোবাসায় পূর্ণ সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেই পরীমনি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!

গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন পরীমনি ও রাজ। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেই সফরের। ওটাই ছিল তার বিয়ের পর প্রথম অবকাশ যাপন কিংবা হানিমুন। দু’জন ইচ্ছেমতো সমুদ্র ও সৈকতের সৌন্দর্য উপভোগ করেছেন আর অনুভব করেছেন ভালোবাসার মুহূর্তগুলো।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!