ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিদেশ সফরে যাবেন প্রয়াত অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়া, শর্তসাপে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:২২, ১ জুন ২০২২
বিদেশ সফরে যাবেন প্রয়াত অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়া, শর্তসাপে
ছবি: সংগৃহীত

সদ্য প্রমোদতরীর মাদককাণ্ডে এনসিবি-র ক্লিনচিট পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। এবার বিদেশে যাওয়ার ছাড়পত্র পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাকে ছাড়পত্র দিয়েছে এনডিপিএস আদালত।

একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ডাক পেয়েছেন রিয়া। তার জন্য আবু ধাবিতে যেতে চেয়ে আবেদন করেছিলেন মডেল-অভিনেত্রী। এনডিপিএস আদালত অবশেষে তাতে সায় দিয়েছে। তবে ২-৫ জুন, মাত্র তিন দিনের জন্য আবু ধাবি যাওয়ার অনুমতি পেয়েছেন সুশান্তের প্রেমিকা।

তবে এনডিপিএস-এর সায়ের পরে নিজের পাসপোর্ট হাতে পেলেও বেশ কিছু শর্ত মানতে হচ্ছে রিয়াকে। সফরসূচিসহ এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে আদালতকে। এর পাশাপাশি আবু ধাবিতে গিয়েও ভারতীয় দূতাবাসে প্রতিদিন হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। এছাড়া, ১ লাখ টাকা নগদ জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে।

প্রেমিক সুশান্তের অকালমৃত্যুর পরে গ্রেফতার হন রিয়া। এক মাস কারাবাসের পরে জামিনে মুক্তি পান। এক দিকে যেমন তার দিকে আঙুল তুলেছিল গোটা সমাজ, তেমনই বলিউডে তার ক্যারিয়ারেরও ক্ষতি হয়েছিল বিস্তর।

বিদেশ-সফরের অনুমতির আবেদনে সে কথাও উল্লেখ করেছেন রিয়া। বলা হয়েছে, গ্রেফতারি এবং সেই কারণে তৈরি হওয়া পরিস্থিতির কারণে এমনিতেই অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক লোকসানও হয়েছে। তাই এই ধরনের সফর ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে জরুরি। এ কথাও জানানো হয়েছে, রিয়ার বয়স্ক মা-বাবা আর্থিকভাবে তার উপর নির্ভরশীল।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!