বৃহস্পতিবার আচমকাই বিরাট ঘোষণা করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। তিনি নাকি খুঁজে পেয়েছেন তার বেটার হাফকে।
ললিতের এই টুইটের পর শুরু হয় তুমুল জল্পনা তাহলে কী ললিত মোদীকে চুপিচুপি বিয়ে করলেন সুস্মিতা?
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতার বাবা জানান, সুস্মিতা বন্ধুদের সঙ্গে বিদেশ গিয়েছে এইটা জানেন কিন্তু সেই বন্ধু যে ললিত মোদী তা জানেন না।
.png)
এছাড়াও বিয়ে নিয়ে কী কোনো কথা হয়েছে সুস্মিতার সঙ্গে? উত্তরে প্রাক্তন মিস ইউনিভার্সের বাবা জানান, অন্যান্যদিনের মতো কথা হয়েছে তবে নাতনিদের নিয়ে। দুই নাতনি কেমন আছে, জানতে চান তিনি। এর বাইরে বিশেষ কোনো কথাই নাকি হয়নি। শেষে অভিনেত্রীর বাবা বলেন- বিয়ের সিদ্ধান্ত নিলে তো জানতেই পারব। কিন্তু এখনো পর্যন্ত কিছু জানি না।
অন্যদিকে, সুস্মিতার ভাইয়ের সম্পর্কের ফাটল দিনদিন প্রকট হচ্ছে। চারু আসোপা আগেই জানিয়েছিলেন যে তিনি রাজীবকে ডিভোর্স দিচ্ছেন। আইনি চিঠি পাঠানোর কথাও জানিয়ে দিয়েছেন তিনি। মিস ইউনিভার্সের ভাই রাজীব সেন এক জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, আমিও ভীষণ অবাক হয়েছি। এই নিয়ে দিদির সঙ্গে কথা বলব।
২০০৮ সালে আইপিএল-এর মাঠেই ললিত মোদীর সঙ্গে সুস্মিতার পরিচয় হয়েছিল। সেই সময় বিবাহিত হওয়া প্রানবন্ত সুস্মিতাকে মনে ধরেছিল ললিতের। তারপর জীবনে বহু ঝড় এসেছেন। সুসও অন্য সঙ্গীর হাত ধরে জীবনের পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তবে ভাগ্যবিধাতা হয়ত অন্যভাবে ভেবেছিলেন। আর সেই কারণেই ৪৬ বছর বয়সে ললিতের হাত ধরলেন সুপারমডেল।