ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবারও ঝড় তুলতে আইটেম গানে সামান্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ১৯ জুলাই ২০২২
আবারও ঝড় তুলতে আইটেম গানে সামান্থা
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

ভারতীয় দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নেচে ঝড় তুলেছিলেন কোটি পুরুষের হৃদয়ে। রাতারাতি ভাইরাল হয়ে যান এ অভিনেত্রী। 

‘পুষ্পা’ সিনেমার এই গানটিতে নেচে আর্জন করেছেন ভক্তদের ভালোবাসা। আবারও তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি নিজেই। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

Advertisement

নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এ ছবিতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

আগামী ২২ আগস্ট মুক্তি পাবে 'যশোদা'। এর আগে অভিনেত্রীকে ডিকের হিন্দি ওটিটি সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান ২' দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!