তিনি আরো জানান, বর্তমানে পরিবার থেকে তার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। সব ঠিকঠাক হলে আগামী বছর তার বিয়ে। এ বিষয়ে গণমাধ্যমে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের বলেন, ‘এটা তো অবশ্যই সুখবর। সে (শাকিব খান) বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহা-আনন্দ করব।’
শাকিব বিয়ে করতে যাচ্ছেন, অপু বিশ্বাস কি একাই থাকবেন? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আমিও করব। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে, সব দায়িত্ব শেষ করে, একসময় আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’
.png)
এক সময় ঢালিউডের অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা ৭০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন। একসঙ্গে কাজের সুবাদেই তারা সম্পর্কে জড়ান। ২০০৮ সালে গোপনে বিয়েও করেন। কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপনও রাখেন তারকা এই জুটি।