বিষয়টি নিশ্চিত করে মানিব বলেন, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০০৫ সালে শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মোস্তাফিজুর রহমান মানিক। তখন থেকেই এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়ান নির্মাতা। যদিও সেটির কোনও ভিত্তি মেলেনি কখনো।
.png)
২০১৮ সালে মানিক ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে মানিক পরিচালিত মুক্তির অপেক্ষায় আছে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘যাও পাখি বলো তারে’।