তাকে প্রশ্ন করা হয়, এমন কোনো প্রস্তাব পেয়েছেন কখনো যা খুবই অদ্ভুত মনে হয়েছে?
এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, হ্যাঁ, আমি এক বার এক মিশরীয় গায়কের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়, কারণ আমাদের সংস্কৃতিগত পার্থক্য ছিল। উর্বশী জানান, সেই গায়ক বিবাহিত ছিলেন। তার চার সন্তান এবং দুই স্ত্রী ছিলেন।
.png)
২০১৩ সালে একটি রোম্যান্টিক কমেডি ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় উর্বশীর। যে ছবিতে সানি দেওল, অমৃতা রাওয়ের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেন তিনি। ২০২১ সালে মুক্তি পায় তার প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম।