ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জীবনের নতুন অধ্যায়ে সোনাক্ষী! সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করবেন না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ১৫ আগস্ট ২০২২
জীবনের নতুন অধ্যায়ে সোনাক্ষী! সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করবেন না
সোনাক্ষী সিনহা

জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেক দিনের। যদিও নিজেদের প্রেমের বিষয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউই। শুধুমাত্র ভাল বন্ধু বলেই দাবি করেন তারা।

তবে বলিউডের খবর আগামী মাসেই নাকি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী, জাহির। শোনা যাচ্ছে সম্পর্কের এই ঘোষণাও হবে একদম অন্য রকমভাবে। তারা নাকি শুটিং করেছেন বিশেষ গানেরও।

সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে আনবেন তারা। খুব শিগগিরি প্রকাশ্যে আসবে সেই ভিডিও। সোনাক্ষী আর জাহিরের বন্ধুত্বের কথা সকলের জানা। সেই ঝলক নেটমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পান নায়িকার অনুরাগীরা। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন জাহির। দু’জনেই যে একে অপরের সঙ্গ ভালবাসেন। এ তো তারই পূর্বাভাস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!