ভারতীয় টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা নকুল মেহেতা। তার রয়েছে একাধিক জনপ্রিয় ধারা বাহিক। সম্প্রতি এক নেটিজেনের টুইট রি-টুইট করেছেন তিনি। ওই নেটিজেন চিকেন টিক্কা মশালার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ফুচকা ফ্লেভারের কন্ডোম চাই। সেক্ষেত্রে আমি 'তারকা-মিঠা'-র দাবি করতে পারি।’
This hurts the sentiments of vegetarians. Cummon… Durex you can do better 😉 https://t.co/WzyIUxltlx.png)
সেই পোস্টটিই রিটুইট করে নকুল লিখেছেন, ‘চিকেন টিক্কা মশালা। এতে ভেজিটেরিয়ানদের ভাবাবেগে আঘাত হবে। ডিউরেক্স তুমি এর থেকে ভালো করতে পার।’
নকুলের এই মন্তব্য নিয়ে রীতমতো তোলপাড় পড়ে গিয়েছে নেটমাধ্যমে। অনেকেই জানেন, এই টেলিভিশন তারকা বাস্তব জীবনে ভেজিটেরিয়ান। সেক্ষেত্রে কনডমেও ‘নন ভেজ’-এর তালিকার সংযোজন মোটেও ভালোভাবে মেনে নেননি তিনি।
উল্লেখ্য, নকুল বরাবর নিজের বক্তব্য সবসময় প্রকাশ করেন। কনডম নিয়ে তার এই সাম্প্রতিক মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘হিরোর পাশাপাশি আপনার ইউ টিউব চ্যানেল খোলা উচিত ছিল। এভাবে কেউ মজা ওড়াতে পারে? তবে আমি বিষয়টি বেশ উপভোগ করছি।’ মোটের উপর এই বক্তব্যে নেটপাড়ায় চর্চায় নকুলের ‘সেন্স অফ হিউমার’।