সেটে দুর্ঘটনা! শিরা কেটে রক্তাক্ত অমিতাভ বচ্চন
সম্প্রতি কেবিসি-র মঞ্চে এক দুর্ঘটনার সম্মুখীন হন ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রতিদিনের মতোই শুটে ব্যস্ত ছিলেন অভিনেতা, তারই মাঝে সেটে একটি মেটালে পায়ের কাফ মাসেলে শিরা কেটে যায় তার। পরে হাসপাতালে নেয়া হলে পায়ে বেশ কয়েকটা সেলাই পড়ে। এরপরই রক্ত বন্ধ হয় অমিতাভের। নিজের ব্লগে দুর্ঘটনার কথা শেয়ার করেন অমিতাভ।
ব্লগে তিনি লেখেন, একটি ছোট মেটালের পিসে আমার বাঁ পায়ের কাফ মাসেলের শিরা কেটে যায় আর তার কারনেই ভয়ানক রক্তক্ষরণ শুরু হয়। যা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাই এবং সঠিক সময়ে চিকিৎসক ও স্টাফেদের টিমের সহায়তায় ওটিতে নিয়ে যাওয়া হয় ও পায়ে সেলাই হয়।
এমন দুর্ঘটনার কারনে অনেকদিন হাঁটতেও অসুবিধা হচ্ছিল অভিনেতার। হাঁটা চলা এমনকী পা সরানোও বারণ ছিল তার। ট্রেডমিলে হাঁটলে পায়ে টান পড়তে পারে সে কারণেই তার এক্সারসাইজ করা বারণ। অমিতাভের কথায় উঠে আসে মনখারাপের কথা। পায়ের এই হালে রীতিমতো মনখারাপ তারা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মুখিয়ে রয়েছেন অমিতাভ বচ্চন।
.png)
পূজার আগে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গেছে তাকে। তবে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুডবাই’। অমিতাভের সঙ্গে এই ছবিতে দেখা গেল রাশ্মিকা মান্দানাকে। তবে মেগাস্টারের হাতে এখন অনেক সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘উঁচাই’ ছবির ট্রেলার। এক বন্ধুর মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণ করতে এভারেস্ট ট্রেকিংয়ে যায় তিন বন্ধু। সেই নিয়েই ছবির গল্প।
প্রসঙ্গত, বিগ বির ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে কৌন বনেগা ক্রোড়পতিতে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। সেই বিশেষ পর্বে হাজির ছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। অমিতাভের ব্যক্তিগত নানা অজানা কথা উঠে আসে এই পর্বে।