ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিংয়ে পা ভাঙলেন টাইগার শ্রফ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ৩১ অক্টোবর ২০২২
শুটিংয়ে পা ভাঙলেন টাইগার শ্রফ
অভিনেতা টাইগার শ্রফ

বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ। বাঘি সিনেমার জন্য অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পা ভেঙেছিলেন টাইগার। পা ভাঙার সেই মুহূর্তের ভিডিও এবার সামনে নিয়ে আসলেন অভিনেতা নিজেই।

সম্প্রতি টাইগার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায়, কয়েকজন টাইগারকে আক্রমণ করছেন। টাইগারের অ্যাকশনের সামনে তারা কুপোকাত। একপর্যায়ে এক গুন্ডা কনক্রিটের বেসিন নিয়ে আক্রমণ করতে আসেন। তখন তাতে সজোরে কিক করলে ওই বেসিনটি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তার সঙ্গে ভাঙে টাইগারের পা।

টাইগার ভিডিওর ক্যাপশনে লিখেছেন- ‘কনক্রিটের ওয়াশ বেসিন ভেঙে আমার পা ভেঙেছে। ওই সময়ে আমি খুব উত্তেজিত ছিলাম। আমি ভেবেছিলাম আমি নিজের চেয়েও শক্তিশালী। কিন্তু আমার প্রতিরক্ষায় বেসিটিনও ভেঙে গেছে।’

Advertisement

অভিনেতার এ ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা, এতে মন্তব্য করেছেন টাইগারের মা আয়েশা শ্রফ। তিনি ‘টাইগার’ লিখে কয়েকটি বিস্ময়সূচক ইমোজি সেন্ড করেছেন।

এছাড়াও মন্তব্য করেছেন ‘বাঘি’ সিনেমার পরিচালক সাব্বির খান। তিনি লিখেছেন, ‘সেদিন আমরা টানা ২৪ ঘণ্টা শুটিং করেছিলাম।’

 এদিকে টাইগার শ্রফের মুক্তিপ্রতিক্ষিত সিনেমা ‘গণপথ: পার্ট-১’ এর শুটিং করতে গিয়েও এক চোখে আঘাত পেয়েছিলেন তিনি। সিনেমাটিতে টাইগারকে দেখা যাবে একজন বক্সারের ভূমিকায়। এ সিনেমায় টাইগারের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি স্যানন। সিনেমাটি মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!