ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পেটে যমজ শুনে অজ্ঞান হয়ে পড়েন অহনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ২ নভেম্বর ২০২২
পেটে যমজ শুনে অজ্ঞান হয়ে পড়েন অহনা
অভিনেত্রী অহনা

গাইনি ডাক্তার পরীক্ষা করে জানালেন অভিনেত্রী অহনার পেটে যমজ সন্তান। বিষয়টি অহনা মানতে নারাজ। এ নিয়ে অহনার ব্যক্তি জীবনে নেমে এসেছে এলোমেলো ঝড়। এমন কথা শুনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কি করবেন তিনি? কাইকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে।

অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। বৈশাখী টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’। প্রচার হবে ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টার।

বিআরবি হাসপাতাল নিবেদিত মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।

Advertisement

পরিচালক মহিন খান বলেন, শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যায় তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা। এ কথা শোনে অজ্ঞান হয়ে পড়েন শামীম হাসান সরকার। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

মহিন খান আরো বলেন, হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!