[ বিনোদন ]
আইসিইউতে গায়ক আকবর
ফাইল ছবি
আবারো অসুস্থ হয়েছেন গায়ক আকবর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব ঠিক চলছিল। তাকে ভারতে চিকিৎসা করাতে পরিবার থেকে প্রস্তুতি নেয়া হচ্ছিল। হঠাৎ করে তিনি (আকবর) শরীর খারাপ লাগছে বলে জানান। এরপর শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসক দেখে তাকে আইসিইউতে নিয়ে গেছেন।
দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’খ্যাত আকবর অসুস্থ। কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল।
শরীরে পানি জমে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে। তাই অতি সম্প্রতি তার একটি পা কেটে ফেলতে হয়েছে। এরপর তার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে সম্প্রতি বাসায় ফিরেছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সংগীতশিল্পী
লিংক সফলভাবে কপি হয়েছে!