চার বছর ধরে একেন বাবুর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তার অভিনয়ের জাদুতেই চরিত্রটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় একেনবাবুর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে খুশি অভিনেতা। এর আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সুজন দাশগুপ্ত একেনবাবুর চরিত্র যেভাবে ভেবেছিলেন, তেমন চেহারা তার একেবারেই নয়। কিন্তু অনির্বাণের অভিনয় দেখার পরে তার মতো করেই চরিত্রটিকে সাজিয়েছেন লেখক। অভিনেতা হিসেবে এটি তার অন্যতম প্রাপ্তি হিসেবেই ব্যাখ্যা করেছিলেন অনির্বাণ।
বাঙালিদের কাছে গোয়েন্দা মানেই ফেলুদা, ব্যোমকেশ। তবে একেনবাবু এদের থেকে অনেকটাই আলাদা। তবুও বড়পর্দায় গোয়েন্দা গল্প নিয়ে ছবি তৈরি হলেই ব্যোমকেশ, ফেলুদার সঙ্গে তুলনা শুরু করেন অনেকে। অনির্বাণ জানিয়েছিলেন, দর্শকরা যদি ব্যোমকেশ, ফেলুদার পাশাপাশি একেনবাবুর নাম রাখেন, তাহলে সেটা বড় প্রাপ্তি। তবে এটুকু বলতে পারি, একেনবাবু কিন্তু একেবারেই অন্যরকম গোয়েন্দা চরিত্র। যারা সিরিজ দেখেছেন তারা এটা জানেন।
.png)
‘একেনবাবু’ নতুন সিরিজ ছবি নিয়েও বেশ উচ্ছ্বসিত গোটা টিম।