ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রকাশ হচ্ছে গীতিকার ফখরুল হাসানের ‘তোর আকাশে উড়ার আগে’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ৩ ডিসেম্বর ২০২২
প্রকাশ হচ্ছে গীতিকার ফখরুল হাসানের ‘তোর আকাশে উড়ার আগে’ 
‘তোর আকাশে উড়ার আগে’

কবি, কথাসাহিত্যিক ফখরুল হাসানের লেখা প্রথম গান ‘তোর আকাশে উড়ার আগে’ প্রকাশ হচ্ছে রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায়। লায়নিক মিউজিকের চ্যানেল গানটির প্রকাশ করছে ।

‘তোর আকাশে উড়ার আগে’ গানটি সুর করেছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক এবং গেয়েছে কামরুজ্জামান রাব্বি।

এই বিষয়ে ফখরুল হাসান ডেইলি বাংলাদেশকে বলেন, আমি কবিতার মানুষ কবিতা চর্চা করাই আমার ধ্যান জ্ঞান। বড় ছেলে সোহান হাসানের উৎসাহে কিছু গান লিখেছি। প্রকাশ হবে বা কেউ গাইবে এমন চিন্তা কখনো করিনি। একরাতে কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অতনু তিয়াসকে গানটি দেখাই। তিনি প্রশংসা করেন। তারপর কথা প্রসঙ্গে কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেলকে লিরিকটি দেখাই তিনি বলেন আপনার গানটি প্রকাশ করা উচিত।’

Advertisement

তিনি আরো বলেন, কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক লিরিক দেখে সুর করার সিদ্ধান্ত নেন। তারপর গানটি লায়নিক মিউজিক পছন্দ করে। এভাবেই প্রথম গানের আত্মপ্রকাশ। আশা করি রোমান্টিক ধারার ফোক গানটি শ্রোতারা পছন্দ করবে।

‘তোর আকাশে উড়ার আগে’ গানটি সম্পর্কে মাসুদ পথিক বলেন, গানের লিরিকটা আমার খুব ভালো লেগেছে বলেই গানটির সুর করতে উদ্বুদ্ধ হয়েছি। তাছাড়া কবি ফখরুল হাসানেরও লেখা প্রথম লিরিক্স। আমি পেশাদার সুরকার নই শখের বসে নিজের লেখা কিছু গান সুর করে থাকি, এই গানের কথাগুলো খুবই ভালো লেগেছে। প্রথম নিজের লেখা গানের বাহিরে সুর করলাম। গানটি শিল্পী কামরুজ্জামান রাব্বি’র কণ্ঠে শুনে মুগ্ধ হয়েছি। ফলে আমি মনে করি গানটি দর্শক নন্দিত হবেই।’

শিল্পী কামরুজ্জামান রাব্বির ডেইলি বাংলাদেশকে বলেন, ‘তোর আকাশে উড়ার আগে’ শিরোনামে আমার গাওয়া গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। এই গানটি শ্রোতারা পছন্দ করবে, কারণ কামরুজ্জামান রাব্বির গান শুনে যারা তারা একটু হলেও ভিন্ন রকম টেস্ট পাবে। আমার কাছে মনে হয়েছে গতানুগতিক গানের থেকে নিঃসন্দেহে একটু আলাদা।

তিনি আরো বলেন, আরো একটা ব্যাপার গানটার সংগীত আয়োজন করেছেন খুবই কাছের ছোট ভাই রাজ হৃদয়। সব কিছু মিলে এই গানটি আমার কাছে অসাধারণ হয়েছে। গানের ভিডিও করেছেন লায়নিক মিউজিক।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!