ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ঘটেছে এই ঘটনা। রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন দেব-রুক্মিনী। প্রায় প্রত্যেক পর্বেই কিছু না কিছু কাণ্ড ঘটে শোতে। সাম্প্রতিক পর্বে রুক্মিনী পেলেন বিয়ের প্রস্তাব। তবে যিনি দিয়েছেন তিনি কিন্তু খুব বড়সড় মানুষ নন। তবে কথাবার্তায় তাবড় লোকজনকে টেক্কা দিতে পারেন তিনি।
নাম তার ফুগলা। এই ছোট ছেলেটি সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় মুখ। ফেসবুকে ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ মাতিয়ে দিয়ে গিয়েছে সে। এবার পালা ডান্স ডান্স জুনিয়রের। সাদা শার্ট গোলাপি স্যুটে সেজেগুজে তার দাবি, দেবের বউকে বিয়ে করব। তাকে সামনে দাঁড় করিয়ে দেবের প্রশ্ন, আমি রংবাজ, আর তুই আমার বউকে বিয়ে করবি?
.png)
ফুগলার কথার ফুলঝুরি শুনে ওদিকে হেসে কুটিপাটি রুক্মিনী। নাগাড়ে দেবের সঙ্গে কথোপকথন চালিয়ে গেল খুদে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দেব ফুগলার মজার কথোপকথন শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনী। মডেলিং জগত থেকে অভিনয়ে পা রেখেছেন অভিনেত্রী। তাও আবার দেবের জন্যই। তারপর একে একে দেবের সঙ্গেই একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পা রেখেছেন বলিউডেও। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি এখন।