ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সমুদ্র সৈকতে রুনা খান যেনো এক গানেট পাখি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ২০ ডিসেম্বর ২০২২
সমুদ্র সৈকতে রুনা খান যেনো এক গানেট পাখি
রুনা খান

ঢালিউডের স্বপ্নবাজ অভিনেত্রী রুনা খান। তার অভিনয়ে মুগ্ধ দর্শকের সংখ্যা অগণিত। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান তিনি। সম্প্রতি নতুন রূপে দেখা যাচ্ছে তাকে। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে এই অভিনেত্রী হয়ে উঠেছেন আরো আবেদনময়ী। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার প্রমাণ। যা দেখে নেটাগরিকদের ভেতর শুরু হয়েছে আলোচনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় রুনা খান কিছু ছবি পোস্ট করেছেন। তাতে স্লিভ লেস সাদা-কালো টপসে দেখা যায় এই অভিনেত্রীকে। সমুদ্র সৈকতের নীল জলরাশির সঙ্গে তিনি যেনো এক গানেট পাখি। যিনি ডানা মেলে উড়ছেন। অল্প সময়ে নেটাগরিকরা ছবিগুলো লুফে নিতে শুরু করেন।

অভিনেত্রী রুনা খান

ইদানীং অভিনয়ে কম দেখা যাচ্ছে তাকে। কাজের সংখ্যা নয় মানের দিকে মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। মালদ্বীপে এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন রুনা খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো সেখানেই তোলা।

অভিনেত্রী রুনা খান

রুনা খানের অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’ ও আয়না ওটিটি প্ল্যাটফর্মে নোমান রবিনের ‘বাঘে খায়’ ওয়েব সিরিজ দর্শদের মনে দাগ কেটেছে। কাজ শেষ করছেন কৌশিক শঙ্কর দাসের ওয়েব ফিল্ম ‘দাফন’ ও চরকির ‘আন্ত:নগর’। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!