[ বিনোদন ]
প্রকাশ হলো গীতিকার সালমা সুলতানার ‘বুঝে নিও’
‘বুঝে নিও’
‘বুঝে নিও’ শিরোনামে ধ্রুব মিউজিক স্টেশন থেকে সম্প্রতি রিলিজ হয়েছে কবিও লেখক, আবৃত্তিকার, গীতিকার সালমা সুলতানার লেখা গান। গানটির সুর করেছেন প্রখ্যাত সরোদশিল্পী ও সুরকার তানিম হায়াত খান রাজিত।
গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আসমা দেবযানী। সংগীতায়োজন করেছেন এ. এফ. এম ওমর আল-ফারুক। গানটি নিয়ে সুরকার বলেন, একদম ভিন্নধর্মী সুর করেছেন তিনি। গানপ্রেমী শ্রোতারা একবার শুনলে তাদের বার বার শুনতে ইচ্ছে করবে। ভীষণ সমৃদ্ধ কথা ও সুরের গান এটি।’
গানটির শিল্পী আসমা দেবযানী বলেন, তার গাওয়া মৌলিক গানগুলোর মধ্যে এই গানটি তার ভীষণ ভালোলাগার এবং অন্যতম প্রিয় গান। এরকম একটি গান গাওয়ার সুযোগ পেয়ে নিজেকে তিনি ভাগ্যবতী মনে করছেন।
.png)
তিনি আরো বলেন, মূলত আমি লেখক। তবে কবিতা লিখতে লিখতে এবং বন্ধুদের এবং তার পরিবারের সবার অনুপ্রেরণায় গান লেখার প্রতি তার আগ্রহ জন্মে। একে একে লিখে ফেলেছেন অনেকগুলো গান। বাংলাদেশ বেতারের তিনি এনলিস্টেড গীতিকার। তিনি আরো বলেন, লেখালেখির পাশাপাশি শ্রোতাদের ভালো লিরিক্সের কিছু গান উপহার দিয়ে যেতে চান।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!