ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মুর্শিদাবাদ মাতাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৫৬, ৪ জানুয়ারি ২০২৩
মুর্শিদাবাদ মাতাচ্ছেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস

অপু বিশ্বাস দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দর্শকপ্রিয়তা। যে কারণে বিভিন্ন সময় এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শোয়ের আমন্ত্রণ পান। বছরের শুরুতেই এমন আমন্ত্রণ পেয়ে ছুটে যান অপু বিশ্বাস। 

মুর্শিদাবাদের একটি স্টেজ শোতে পারফর্ম করেন অপু। সেখানে অপু বিশ্বাসরে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমার একটি গান গেয়ে ভক্তদের মাতিয়েছেন। জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন তিনি। 

অপু বিশ্বাস বলেন, আমি মূলত গানের শিল্পী নই। আকাশ ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়’ গানটি গেয়েছি। এই গানটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায়ও রিমেক করা হয়।’

Advertisement

অপু বিশ্বাস এছাড়াও পশ্চিমবঙ্গে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হবেন এ নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!