ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সেই কথাটা ভুল প্রমাণ করতে পেরেছি: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ১৮ নভেম্বর ২০২২
সেই কথাটা ভুল প্রমাণ করতে পেরেছি: অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দিয়ে সিনে পর্দায় তার যাত্রা শুরু হলেও সম্প্রতি প্রযোজক হিসেবে নাম লিখান তিনি। তার প্রযোজিত চলচ্চিত্র ‘লাল শাড়ি’র শুটিং-এর জন্য বর্তমানের মানিকগঞ্জে আছেন। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন অপু বিশ্বাস। যেখানে তাকে একজন ডানপিটে মেয়ের চরিত্রে দেখা যাবে।

এরকম ডানপিটে চরিত্রে অভিনয় কেনো? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন- নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিতে বেশি পছন্দ করি। জয় হওয়ার পর অনেকেই ভেবেছিল যে আমি হয়তো আর সিনেমায় ব্যাক করতে পারব না। সেই কথাটা অনেকটা ভুল প্রমাণ করতে পেরেছি।

Advertisement

চলচ্চিত্রটি প্রযোজনার বিষয়ে তিনি বলেন- অনেকটা চ্যালেঞ্জিং জায়গা থেকে সিনেমা প্রযোজনা করছি। এটাও অনেকে দেখেছে। এটা আমি আমার সঙ্গেই চ্যালেঞ্জ করেছি। যে আমি কেন পারব না বা আমি পেরে কী কী শিখাতে পারব। কী ভুলত্রুটি শুধরিয়ে কীভাবে একটা ভালো প্রডাকশন হাউস তৈরি করা যায়। সেখান থেকেই বলব যে আমি আমার সঙ্গেই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।

শুটিং দেখতে সেখানে প্রতিদিনই আসছে অনেক মানুষ। অপু বিশ্বাস এমন পরিস্থিতি দেখে অভ্যস্ত। তবে এবার নারী ভক্তদের উপস্থিতি দেখে তার ভালো লাগছে বলে জানান।

গেল ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে শুটিং চলছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ। ‘লাল শাড়ি’ সিনেমায় অপু ছাড়াও অভিনয় করছেন সাইমন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, দোয়েলসহ  অনেকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!