ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শো-রুম উদ্বোধনে আসা অপু বিশ্বাসকে দেখতে জনস্রোত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ২৮ অক্টোবর ২০২২
শো-রুম উদ্বোধনে আসা অপু বিশ্বাসকে দেখতে জনস্রোত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের কাঠালবাড়ীতে গ্লামার গার্ডেনের একটি শো-রুমের উদ্বোধন করতে আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে আসেন নারী, শিশুসহ হাজারো মানুষ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমের সামনে আসলে উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশও। 
পরে ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জয়, গ্লামার ইলেকট্রনিক্সের পরিচালক হাফেজ মো. জহিরুল ইসলাম, শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!