ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাবা আইসিইউতে, দোয়া চাইলেন তাহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
বাবা আইসিইউতে, দোয়া চাইলেন তাহসান
বাবার সঙ্গে তাহসান খান- ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাবার অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছেন তাহসান।

বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন সানাউর রহমান খান। এ খবর জানিয়ে তাহসান বলেন, ‘বাবা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে থাকা মানুষ কতটা ভালো থাকতে পারে বলেন? সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

গান এবং অভিনয় নিয়ে সমানতালে ব্যস্ত থাকেন তাহসান। গত ৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছে তার সবশেষ গান ‘বিয়োগান্তক’। সেসময় রক ঘরানার এই গানটির একটি সাদা-কালো মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।

Advertisement

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাহসান অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সিনেমাতে তিনি পর্দা ভাগ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজের মতো নামকরা অভিনেতাদের সঙ্গে। এরই মধ্যে চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!