ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউড অভিনেতা জাভেদ খান মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
বলিউড অভিনেতা জাভেদ খান মারা গেছেন
জাভেদ খান আমরোহি- ফাইল ফটো

ভালোবাসা দিবসের আনন্দ-উদ্দীপনার মধ্যেই হৃদয়বিদারক সংবাদ এলো বলিউড ইন্ডাস্ট্রিতে। লগান, ইশ্‌ক, হাম হ্যায় রাহি পেয়্যার কে, আন্দাজ আপনা আপনা, চাক দে ইন্ডিয়ার মতো জনপ্রিয় সিনেমার অভিনেতা জাভেদ খান আমরোহি মারা গেছেন।

মঙ্গলবার মুম্বাইয়ের সূর্য নার্সিং হোম নামে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫০ বছর বয়সী এ অভিনেতা।

লগান সিনেমায় জাভেদ খান আমরোহির সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, জাভেদ খান আমরোহি শ্বাসকষ্ট জনিত কারণে প্রায় এক বছর আগে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। তার দুটি ফুসফুসই অচল হয়ে পড়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের ওশিওয়ারা সিমেট্রিতে বর্ষিয়ান এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

জাভেদ খান আমরোহি অভিনয় জীবন শুরু করেন ১৯৭৩ সালে। ১৫৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া সিনেমায় ভারতীয় নারী হকি দলের তত্ত্বাবধায়ক হিসেবে শুক্লাজি চরিত্রে অভিনয় করেছেন জাভেদ খান। এছাড়া শক্তিমান, ঘর জামাই, ইয়ে জো হ্যায় জিন্দেগির মতো ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।

জাভেদ খান আমরোহির সর্বশেষ সিনেমা সড়ক ২। এতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্ত।

বর্ষিয়ান এ অভিনেতার মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তার সহশিল্পীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!