ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কুসুম ছাড়া আটটা ডিম নিচ্ছেন জায়েদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
কুসুম ছাড়া আটটা ডিম নিচ্ছেন জায়েদ
জায়েদ খান

ঢালিউডে আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন বেশি। সম্প্রতিক সময়ে তিনি হতে যাচ্ছেন সিক্স প্যাকের অধিকারী। সিক্স প্যাক হতে আর মাত্র দুই প্যাক বাকি আছে এই অভিনেতার। গণমাধ্যমকে এমনটাই জানাচ্ছেন তিনি।

জায়েদ বলেন, ‘এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।’

সিক্স পেতে মরিয়া হয়ে পড়েছেন জায়েদ। এজন্য যা যা করণীয় সবই করছেন তিনি। এমনটা উল্লেখ করে বলেন, ‘এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম নিচ্ছি। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

Advertisement

শিল্পী সমিতি সাধারণ সম্পাদক পদে জায়েদ বিজয়ী হলেও আদালতের রায়ে পদে বহাল আছেন নিপুণ আক্তার। তবে মামলা চলমান থাকায় জায়েদ এখনও আশাবাদী পদটি নিয়ে। আদালতের প্রতি শ্রাদ্ধা দেখিয়ে অপেক্ষায় আছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘ভাই আমি বাস্তববাদী মানুষ। পরিশ্রম করতে ভালোবাসি। পদ নিয়ে জোর–জুলুমের মধ্যে নেই। শেষ হাসি আমিই হাসব।’

জায়েদ খান বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন ‌‌‌‌‌‌‘বাহাদুরি' সিনেমার শুটিং। এছাড়া শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!