ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বছর শেষে ছেলের বিয়ে, খবর শুনে কী বললেন হৃতিকের বাবা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ৪ মার্চ ২০২৩
বছর শেষে ছেলের বিয়ে, খবর শুনে কী বললেন হৃতিকের বাবা
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন এই অভিনেতা। দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গেছে। চলতি বছর নভেম্বর মাসেই নাকি বিয়ে হৃতিকের। নিমেষে ছড়িয়ে পড়ে এই খবর। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার বাবা পরিচালক রাকেশ রোশন।

তিনি বলেন, হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না। হৃতিক ঘনিষ্ঠের দাবি, সংবাদমাধ্যম ওদের সম্পর্ক সুস্থভাবে গড়ে তুলতে দেবে না! বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর। এ ছাড়াও হৃতিকের উপর অনেক দায়িত্ব রয়েছে। যার মধ্যে প্রধান দায়িত্ব তার দুই ছেলের।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউয়াত। কিন্তু এই প্রসঙ্গে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক। অনেকগুলি বছর ‘সিঙ্গল’ থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এল সাবার সৌজন্যে। দিন কয়েক আগে থেকেই পাকাপাকিভাবে একসঙ্গে থাকতে শুরু করেন হৃতিক-সাবা। প্রিয়তমার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। তারপর থেকে হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন। তবে সে সব যে গোটাটাই রটনা জানালেন রাকেশ রোশন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!