ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হানিমুন থেকে ফিরেই কিয়ারা বললেন, ‘সিদ্ধার্থ দুঃসাহসী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭, ৯ মার্চ ২০২৩
হানিমুন থেকে ফিরেই কিয়ারা বললেন, ‘সিদ্ধার্থ দুঃসাহসী’
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি- ছবি: সংগৃহীত

গত ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন শেরশাহ দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আনুষ্ঠানিকতা ও হানিমুন শেষে দির্ঘ একমাস পর কাজে ফিরেছেন দুই তারকা।

সম্প্রতি গণমাধ্যমে কিয়ারা তার বিবাহ পরবর্তী জীবন সম্পর্কে কথা বলেছেন। যেখানে সিদ্ধার্থের তিনটি গুণের কথাও বলেছেন; যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।

কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল- সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর তার জীবনে কী পরিবর্তন এসেছে। অভিনেত্রী উত্তর দিয়েছেন- তিনি জীবনে প্রথমবারের মতো পরিবার পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

Advertisement

তিনি আরো বলেন, আমি যখন মা-বাবার সঙ্গে থাকতাম তখন মা সবকিছু করতেন। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বিয়ের পর সুন্দর জীবন উপভোগ করছি। আপনি দেখতে পাচ্ছেন, আমি খুব খুশি।

এক পর্যায়ে সিদ্ধার্থের সবচেয়ে ভালো তিনটি গুণের বিষয়ে কিয়ারাকে প্রশ্ন করা হয়। তার সেরা গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে কিয়ারা বলেন, সিদ্ধার্থ আশপাশের লোকদের প্রতি খুব শ্রদ্ধাশীল। দ্বিতীয় গুণ হলো সিদ্ধার্থ খুব আন্তরিক; যা তার ভক্তরাও বলেছেন।

তৃতীয় গুণটির বিষয়ে তিনি বলেন, স্বামী হিসেবে সিদ্ধার্থ অনেক বড় সঙ্গী। সে সবসময় আমাকে অনুপ্রাণিত করছে; তা কাজ হোক বা নতুন কোনো কিছু। সিদ্ধার্থের মধ্যে দুঃসাহসী ভাব রয়েছে। তার মধ্যে তেজস্বীয়তা রয়েছে; যা মানুষকে প্রভাবিত করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!