কে সেই মানুষ যার কাছে এলেই পরম শান্তি পান? ছেলে রাজ্যকে নিয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছেন পরীমনি। ছেলেকে জড়িয়ে রয়েছেন নায়িকা। মাকে কাছে পেয়ে রাজ্যও অনেক শান্তিতে। পরীমনি লেখেন, ভালবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।
ছেলে রাজ্যই যে এখন পরীমনির জগৎ। সদ্য ছয় মাসে পা দিয়েছে শরিফুল রাজ ও পরীমনির ছেলে রাজ্য। ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের মুখে ভাতের আয়োজন করেন পরীমনি।
.png)
যদিও তার আগে পুরো জানুয়ারি জুড়ে বেশ টানাপড়েন চলেছে রাজ ও তার দাম্পত্যে। একটা সময় আসে, যখন রাজের সঙ্গে বিচ্ছেদের কথা প্রায় ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে ফের রাজের সঙ্গে সংসার করেছেন এই নায়িকা। আপাতত ছেলে এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন নায়িকা।