ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

৮৩ বছরে বাবা হলেন আল পাচিনো, ২৯ বছরের প্রেমিকার কোলে ফুটফুটে সন্তান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ১৬ জুন ২০২৩
৮৩ বছরে বাবা হলেন আল পাচিনো, ২৯ বছরের প্রেমিকার কোলে ফুটফুটে সন্তান
ফাইল ছবি

বয়স তো মাত্র সংখ্য়া! হ্যা, সেটাই যেন আবার প্রমাণ করলেন ৮৩ বছর বয়সি হলিউডের বর্ষীয়ান অভিনেতা আল পাচিনো। বৃহস্পতিবার চতুর্থবার বাবা হলেন অভিনেতা। আল পাচিনোর ২৯ বছর বয়সি প্রেমিকা নূর আলফাল্লাহর কোল জুড়ে এল পুত্র সন্তান।

উল্লেখ্য, গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে পরিচয় করান আল পাচিনো। সেই বিশেষ দিনেই বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। এবার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন আল পাচিনো।

বয়সে ৫৪ বছরের ফারাক হলেও প্রেমের খামতি নেই যুগলের সম্পর্কে। অতিমারী কালেই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন নূর আলফাল্লাহ ও আল পাচিনো। সেই সময়ে শোনা যায়, তারা নাকি লিভ ইন সম্পর্কেও রয়েছেন। যদিও দুজনের কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে আজকাল নাকি প্রেমিকাকে চোখে হারান অভিনেতা।

Advertisement

নূর আলফাল্লাহ নাকি এর আগেও ষাটোর্ধ্ব পুরুষের সঙ্গে প্রেম করেছেন। তবে নিন্দুকদের সেসব কথায় কান না দিয়ে হলিউডের চর্চিত এই যুগল এখন নতুন সন্তান আসায় বেজায় খুশি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!