ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছোটবেলায় বেশ কয়েকবার গরুর হাটে গিয়েছিলাম: জোভান

এম আর রুবেল
প্রকাশিত: ১৭:১৯, ২৩ জুন ২০২৩
ছোটবেলায় বেশ কয়েকবার গরুর হাটে গিয়েছিলাম: জোভান
ফারহান আহমেদ জোভান। ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদকে ঘিরে ছোট পর্দায় বেড়েছে শুটিংয়ের ব্যস্ততা। একের পর এক নাটকের দৃশ্য ধারণের কাজ প্রতিনিয়তই চলছে। তেমনই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বর্তমানে ঈদুল আজহার নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই জোভান খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। যদিও পর্দায় তাকে বেশির ভাগ সময় রোমান্টিক প্রেমিকের চরিত্রেই বেশি দেখা যায়। আসছে ঈদেও এই অভিনেতার প্রায় এক ডজন নাটক প্রচারিত হবে। শুটিংয়ের মাঝেই ঈদের দিনের পরিকল্পনা জানালেন ডেইলি বাংলাদেশকে।

জোভান জানালেন, চাঁদ রাত পর্যন্ত শুটিং। তাই ইচ্ছা থাকলেও গরুর হাটে যাওয়া হবে না। ছোটবেলায় বেশ কয়েকবার গরুর হাটে গিয়েছিলেন বলে জানান আলাপকালে।

Advertisement

কথা প্রসঙ্গে জোভান ঈদের দিনের পরিকল্পনা জানান এই প্রতিবেদককে। তিনি বললেন, সকালে নামাজ শেষে পরিবার নিয়ে নানু বাসায় যাব। কারণ নানু বাসায় কোরবানি হবে এবার। নানুর বাসা আমার বাসার পাশে, একসঙ্গে কোরবানি দেই। আর ঈদের দিন নানুর রান্না করা ফিরনি না খেলে আমার চলেই না। সেখান থেকে বিকালে হয়তো বের হবো। 

ঈদের পরে ঘুরতে যাবার পরিকল্পনাও করে ফেলেছেন এই অভিনেতা। লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে থাকতে চান কিছুদিন। তবে কোথায় ঘুরতে যাবে তা ঠিক করা হয়নি।

ঈদে মুক্তি প্রতীক্ষিত নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী জোভান। তিনি বলেন, প্রত্যাশা তো সবসময় ভালো। অনেক উঁচুতে থাকে। এবারো আছে। ভালো রেসপন্স আসবে যেহেতু কষ্ট করছি।

উল্লেখ্য, ২০১৩ সালে আতিক জামানের ইউনিভার্সিটি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন জোভান। এর আগে ২০১১ সালে প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেন। বাছাই শেষে চতুর্থ শ্রেণির মডেল হিসেবে তাতে কাজ করতে হয় তাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!