ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মায়ের হীরার গয়না চুরি করে যা করেছিলেন রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৮, ২৫ জুন ২০২৩
মায়ের হীরার গয়না চুরি করে যা করেছিলেন রণবীর
ছবি- সংগৃহীত

বি-টাউনের যাত্রাটা শুরু করেছিলেন বেশ সাদামাটা ভাবেই। তবে ধীরে ধীরে রুপালি পর্দায় নিজের জাত চিনিয়েছেন ঠিকই। বক্স অফিসে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি রণবীর সিংয়ের কথা।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনের জন্যও বেশ আলোচনায় থাকেন রণবীর। পোশাকের ডিজাইন, রং ইত্যাদি নির্বাচনে তিনি বরাবরই অন্যদের চেয়ে আলাদা থেকেছেন।

শুধু পোশাকেই যে রণবীরের ফ্যাশন এমনও কিন্তু নয়। এই অভিনেতা কানে দুল পরতেও পছন্দ করেন। আর সে কারণে মায়ের গয়নার বাক্স থেকে হীরার দুল চুরি করে নিজে পরেছিলেন। ‘কফি উইথ করণ’র একটি পর্বে সে কথা জানিয়েছেন রণবীর নিজেই। 

Advertisement

তবে চুরি করেও ছাড় পাননি এই অভিনেতা। পরে এর মূল্যও চোকাতে হয়েছিল তাকে। মায়ের যে কানের দুল চুরি করেছিলেন তিনি, সেটির থেকেও মূল্যবান হীরার দুল কিনে মাকে উপহার দিয়েছেন।

রণবীরের এমন কাণ্ড জেনে করণ জোহর বলেন, ‘এজন্যই আমার মা তোমাকে এত পছন্দ করে। এখন মা আমার কাছে বায়না করেছেন উপহারস্বরূপ তাকে কানের দুল কিনে দেওয়ার জন্য।’

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। যেখানে এই দু’জন বাদেও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!