ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘কোরবানি’ গান নিয়ে এলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯, ২৫ জুন ২০২৩
‘কোরবানি’ গান নিয়ে এলেন শাকিব খান
ফাইল ছবি

ঈদ উল আজহায় মুক্তি পেতে যাচ্ছেন শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এরইমধ্যে সিনেমার টিজার ও পোস্টার দৃষ্টি কেড়েছে ভক্তদের। এবার মুক্তি পেলো তার সিনেমার নতুন গান।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশ করা হয়। ‘কোরবানি-কোরবানি’ শিরোনামের এই গানে ফের শাকিব খানে মুগ্ধ দর্শকরা।

গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।

Advertisement

প্রিয়তমা সিনেমায় এর আগে ৮০ বছরের অনবদ্য লুকে দেখা দিয়ে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। তার এই বয়স্ক লুকের মেকআপ করতে ৮ ঘণ্টা সময় ও ৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।

কিছুদিন আগে ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব বিভিন্ন কারণে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। ঈদ উল আজহায় দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!